‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন, বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিস্তারিত
শেরপুরে আকস্মিক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে বজ্রপাতের ঘটনায় কমল মিয়ার ছেলে মো. মিজান মিয়া (২২) মারা যান। ৪ জুন, বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ জুন বিকালে বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যায় মিজান। এ সময় তিনি বিস্তারিত
তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনের মাঝে মানবিক উদ্যোগ নিয়ে শ্রমজীবী ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী শামীম আহমেদ। তার সৌজন্যে শহরের বিভিন্ন এলাকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়েছে। ৪ জুন, বৃহস্পতিবার সকাল বিস্তারিত
ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিপু মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। ৩ জুন, বুধবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু মিয়া বিস্তারিত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঘোড়াকে গোসল করাতে গিয়ে নদীর পানিতে ডুবে জুলহাস উদ্দিন (৪০) নামে এক ঘোড়গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ৫ জুন, শুক্রবার দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের ঝাড়কাটা নদীর কাহেতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জুলহাস উদ্দিন উপজেলার আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ি গ্রামের মৃত আনার ব্যাপারীর ছেলে। তিনি পেশায় ঘোড়াগাড়ি চালক ছিলেন। বিস্তারিত
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




























































