ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জামালপুর : জামালপুর ও ময়মনসিংহ দলের উদ্বোধনী খেলার দৃশ্য। ছবি :বাংলারচিঠিডটকম

জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। ১৬ জানুয়ারি বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচের আয়োজন করে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাহবুবুর রহমান মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য সাবেক ফুটবলার সাঈদ হাসান কানন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান বক্তব্য রাখেন।

জামালপুর : টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী । ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জেলাপর্যায়ে একেবারে তৃণমূল থেকে খেলোয়ার তৈরি ও বাছাই কার্যক্রম শুরু করতে হবে। ভাল ও প্রতিভাবান খেলোয়াড় চিহ্নিত করে দল গঠন করে টুর্নামেন্ট আয়োজন করলে প্রকৃত নিবেদিত ও দক্ষ খেলোয়াড় বের করে আনা সম্ভব। তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় সেরা দল হতে পারব। এরপর আমরা এশিয়া মহাদেশে সেরা দল হব। আমরা প্রত্যাশা করি বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে।

পরে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জামালপুর জেলা ফুটবল দলের মুখোমুখি হয় ময়মনসিংহ জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধে উভয় দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও কেউ কোন গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে নিয়মবহির্ভূত আঘাতের কারণে উভয় দলের দু’জন করে মোট চারজন খেলোয়াড়কে সতর্কতামূলক হলুদ কার্ড দেখান রেফারি।

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয়ার্ধে খেলার ৯২ মিনিটে জামালপুরের হয়ে একমাত্র গোলটি করেন ১৩ নম্বর জার্সিরা খেলোয়াড় আবির হাসান। খেলায় ১-০ গোলে ময়মনসিংহকে পরাজিত করে জামালপুর। খেলার মাঠে ছিল সব বয়সী দর্শকের বেশ ভিড়। ২৫ জানুয়ারী একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত

জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১০:৪২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬