ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

জামালপুর : রেলওয়ে থানাপুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধ পুরুষ ব্যক্তি নিহত হয়েছে। নিহত বৃদ্ধ ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করছে রেলওয়ে পুলিশ। ১৪ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ নম্বর আপ মেইল ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের আশপাশে অবস্থান করছিলেন। এ সময় ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ঘটনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পার্শ্ববর্তী থানা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে স্বজনদের জানানো হবে।
জামালপুর : ছবি : বাংলারচিঠিডটকম

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

জামালপুর রেলস্টেশনে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত

আপডেট সময় ১০:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫