ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

গতি হবে আরও বেগবান, শুভ নববর্ষ…

জাহাঙ্গীর সেলিম, সম্পাদক, বাংলারচিঠিডটকম

অনেক ঘটনাবহুল সময়ের স্রোতে ভেসে বিদায় নিল ২০২৫ সাল। বছর বিদয়ের শেষ লগ্নে মহাকালের গর্বে শারীরিকভাবে হারিয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রীখ্যাত বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গোটা জাতি শোকে মুহ্যমান। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং উত্তরণে খালেদ জিয়ার অবদান বাংলাদেশ মনে রাখবে চিরকাল। বাংলারচিঠি পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি।

গত এক বছরে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক টানাপোড়েনের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ১৭ বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফিরা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর শহীদ হওয়া, গণমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, ছায়ানট, উদীচী পুড়িয়ে দেওয়াসহ অসংখ্য আলোচিত, আলোড়িত ও আন্দোলিত হবার মত ঘটনার জন্ম হয়েছে ২০২৫ সালে। ভূ-রাজনীতিতে বাংলাদেশের খবর গুরুত্ব পেয়েছে। খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নসংযোগসহ দুর্বৃত্তদের তান্ডবে অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করেছে। আশা, নিরাশার দোলাচলে শেষ হল একটি বছর।
আর কয়েক ঘন্টা পরেই উদীত হবে হতাশার আঁধার পেরিয়ে প্রত্যাশার আলো ছড়িয়ে ২০২৬ সালের নতুন সূর্য। বছরের শুরু থেকেই নির্বাচনের ডামাঢোলে মুখর হবে গোটা বাংলাদেশ। শীতের কম্পন ছাপিয়ে উত্তাপ ছড়াবে নির্বাচনী প্রচারণায়।
জাতি অধীর আগ্রহে অপেক্ষায় আছে সুদীর্ঘ বছর বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিকেরা উৎসবমুখর পরিবেশে পছন্দের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।
আমরা গভীরভাবে আশা করছি নির্বাচনী প্রচারণায় প্রতিটি দল ও দলীয় প্রার্থীর নেতা-র্মীরা প্রতিপক্ষের প্রতি বিদ্বেষমূলক কোন বাক্য, আচরণ করবেন না। কোন্দল এড়িয়ে সর্বোচ্চ সহিষ্ণুতা ও ধৈর্যের পরিচয় দিবেন।
আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দলীয় সরকার ক্ষমতায় আরোহণ করবে। যারা অতীতের সকল প্রকার নষ্ট, বিতর্কিত, স্বৈরতান্ত্রিক প্রেক্ষাপটের চিহ্ন মুছে ফেলে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ, বিবদমুক্ত দেশ বিনির্মানে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা কায়েম করবে।
আমরা প্রত্যাশা করছি নতুন বছরের শুরু থেকেই খুন, জখম, দুর্নীতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল প্রকার রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিকেন্দ্রিক দুর্বৃত্তায়ন প্রক্রিয়া বন্ধকরণের কাজ শুরু হবে।
আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকরা স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আসবে। আমরা আশা করি স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণঅভ্যুত্থানের স্পিড নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য গোটা জাতিকে ঐকবদ্ধ হতে আগামী সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে।
আমরা অঙ্গীকার করছি জেলায় একমাত্র  নিবন্ধিত অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকম অতীতের ধারাবাহিকতায় সংবাদ প্রকাশে বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ উদাহরণ ধরে রাখবে।
নতুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলারচিঠি পরিবারের সকল সদস্য সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ অংশীজনদের নিয়ে আশভরা পথ সাফল্যের সাথে অতিক্রম করব। আমাদের গতি আরও বেগবান হবে। শুভ নববর্ষ।
জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

গতি হবে আরও বেগবান, শুভ নববর্ষ…

আপডেট সময় ১১:০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫