ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নকলায় বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান ফারুক

নকলা : প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে বিএনপিতে যোগদান করেন ইউপি চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ফারুক। শতাধিক লোকজন নিয়ে ২৬ জানুয়ারি, সোমবার সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে যোগদেন তারা।

এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক এ প্রতিবেদককে বলেন, আমার মরহুম বাবা মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তবে আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে হারিয়ে আমি নির্বাচিত হই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যোগদান করলাম।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

নকলায় বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যান ফারুক

আপডেট সময় ১০:৪৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬