ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

উন্নয়ন সংঘের ৪৫ বছর পূর্তিতে কর্মীদের মিলনমেলা

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষমতায়ন, ঐক্য ও পরিবর্তনের অঙ্গীকারে উন্নয়ন সংঘের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যপী কর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। শনিবার ১০ জানুয়ারি উন্নয়ন সংঘের চাইল্ড সিটি প্রাঙ্গনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল ও সংস্থার জামালপুর এরিয়া প্রেগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভীনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বিভিন্ন কর্মসূচি ও প্রকল্পের ব্যবস্থাপকগণ।

জামালপুর : অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভার পূর্বে স্মারক বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। নৃত্যসহাকরে সূচনা সংগীত, জাগরণের গান পরিবেশন করেন স্ক্রিপ্ট প্রকল্পের মেহেদী হাসান অন্তর ও তার দল।

সংস্থার জামালপুর এরিয়া প্রোগ্রাম, সিডস কর্মসূচি, জেসমিন প্রোগ্রাম, কল প্রোগ্রাম, এসএমপি, স্ক্রিপ্ট প্রকল্প, এম্পাওয়ারহার, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, চাইল্ড সিটি, ডিটিআরসিসহ প্রত্যেকটি প্রকল্পের ধারণা এবং কার্যক্রম উপস্থাপন করা হয় দলীয় অভিনয়ের মাধ্যমে। মধ্যাহ্নভোজ শেষে উন্নয়ন সংঘের কর্মীরা পরিবেশন করেন নৃত্য ও মনোজ্ঞ সংগীত।

৪৫ বছর পূর্তি উপলক্ষ সংস্থার জ্যেষ্ঠ কর্মী পরিচালক মানবসম্পদ জাহাঙ্গীর সেলিম উন্নয়ন সংঘের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত কৃষিবিদ সামছুল হুদা জামালপুর ও শেরপুর জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।

জামালপুর : অনুষ্ঠানে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, উন্নয়ন সংঘ তার স্বপ্ন বাস্তবায়নে ১১টি জেলার পাঁচ লক্ষাধিক মানুষের ইতিবাচক জীবন বদলের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। চার শতাধিক কর্মী উন্নয়ন সংঘে কর্মরত আছেন। ওয়ার্ল্ড ভিশন, স্ট্রমি ফাউন্ডেশন, বিএসআরএম, গেইন, ইউনিসেফ, ইউএনএফপিএ, অক্সফাম, কাপানামোর, বাংলাদেশ সরকারসহ বিভিন্ন দাতা সংস্থা অর্থায়ন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

উন্নয়ন সংঘের ৪৫ বছর পূর্তিতে কর্মীদের মিলনমেলা

আপডেট সময় ১০:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬