ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামপুরে অবৈধভাবে বালু মাটি উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

ইসলামপুর : অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত কয়েকদিন ধরে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় ভেকু মেশিন দিয়ে অবৈধ খনন করে বালু ও মাটি বিক্রি করা হচ্ছিল।

এতে ফসল জমির টপ সয়েলসহ নানা ক্ষতির সম্ভাবনা দেখা দেওয়ায় স্থানীয় সচেতন এলাকাবাসী সাংবাদিকদের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে অবৈধভাবে মাটি বিক্রিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। ১৮ জানুয়ারি, রবিবার বিকালে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে বলিয়াদহ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার।

এ সময় বালু ও মাটি উত্তোলনের ভেকু থেকে একটি ব্যাটারি জব্দ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আমজাদ হোসেনের পুত্র ফরহাদ হোসেন (৩০) ও হাফিজুর রহমানকে (২০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ইসলামপুর থানা পুলিশ তাদেরকে জেলা কারাগারে পাঠায়।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার এ প্রতিবেদককে বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান চলমান থাকবে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে অবৈধভাবে বালু মাটি উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড

আপডেট সময় ১০:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬