ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা

সরিষাবাড়ী নির্বাচন অফিস থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

সরিষাবাড়ী : গ্রেপ্তার মোটরসাইকেল চোর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাচন অফিস থেকে চুরি হওয়া মোটরসাইকেল ২৬ জানুয়ারি, সোমবার রাতে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করে  থানায় মামলা দায়ের করে দুই আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর গ্রামের মৃত আশরাফুল ইসলাম টিটুর ছেলে লিটন মিয়া (২২) ও চর ধানাটা গ্রামের দুলাল মিয়ার ছেলে ফারুক হোসেন (২৮)।

পুলিশ জানায়, চলতি মাসের ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে নির্বাচন অফিসের কর্মকর্তা মির্জা ফখরুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ফখরুল ইসলাম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। সিসি টিভি ফুটেজ ও পুলিশের তথ্য প্রযুক্তির সাহায্যে মোটরসাইকেলটি উদ্ধার ও ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া এ প্রতিবেদককে বলেন, পুলিশের তথ্য প্রযুক্তি সাহায্যে প্রধান আসামিকে গাজীপুর ও অন্যজনকে সরিষাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যে চুরি হওয়া মোটরসাইকেলটি তারাকান্দি ডুরেরভিটা এলাকা থেকে উদ্ধার করা হয়। ২৬ জানুয়ারি রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

সরিষাবাড়ী নির্বাচন অফিস থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:০০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬