ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সিএস ফেস্ট ২.০ শুরু

জামালপুর : তিনদিনব্যাপী সিএস ফেস্টে অতিথিদের সাথে আয়োজক শিক্ষার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে বেসরকারি ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সিএস ফেস্ট ২.০ শুরু হয়েছে। ৯ নভেম্বর, রবিবার থেকে শহরের ফৌজদারী এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করেছে এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব।

সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কম্পিউটার ক্লাবের সভাপতি ফয়সাল আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন রাখেন রেজিস্ট্রার মোহাম্মদ গোলাম মওলা। তিনি বলেন, কম্পিউটার ক্লাবের আয়োজনে কম্পিউটার সায়েন্স ফেস্টিভালের মত এত বড় একটি আয়োজন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের গত দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে ক্যাম্পাসে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠেছে।

জামালপুর : সিএস ফেস্টে গণিত অলিম্পিয়াডে অংশ নেয় শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

এতে আরও বক্তব্য রাখেন ট্রেজারার এ কে এম জাওয়াদুল হক, কম্পিউটার ক্লাবের মডারেটর সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফজলে রাব্বী, কম্পিউটার ক্লাবের কো-অর্ডিনেটর মো. রাফিউজ্জামান, আল আরমান চৌধুরী আসিফ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী রুশো, কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন প্রমুখ।

কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ শাওন এ প্রতিবেদককে বলেন, এবারের সিএস ফেস্ট ২.০ বেশ বড় পরিসরে আয়োজন করা হয়েছে। ছয়টি ইভেন্টে সবার অংশ নেয়ার সুযোগ থাকছে। জামালপুরের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে। শুধু গেমিং ইভেন্টে দেশের বিভিন্ন জায়গা থেকে দুই হাজার ২০০ জনের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। গেমিংয়ের আটটিসহ সকল ইভেন্ট মিলে ৪১টি পুরষ্কার রয়েছে। এসব পুরষ্কারের আর্থিক মূল্য ধরা হয়েছে ৮০ হাজার টাকা।

প্রসঙ্গত, সিএস ফেস্টের প্রথম দিনে গণিত অলিম্পিয়াড, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে আইসিটি অলিম্পিয়াড, ফ্রি ফায়ার গেমিং প্রতিযোগিতা ও শেষ দিনে ১১ নভেম্বর, মঙ্গলবার এআই অলিম্পিয়াড, পাবজি গেমিং প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হবে।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সিএস ফেস্ট ২.০ শুরু

আপডেট সময় ১১:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫