ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বিএনপিতে যোগ দিলেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক

বকশীগঞ্জ : জাতীয় পার্টির নেতা আক্তার হোসেনকে বরণ করে নেন সাবেক এমপি এ. রশিদুজ্জামান মিল্লাত। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আকতার হোসেন। ২৮ জানুয়ারি, বুধবার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে বিএনপির নির্বাচনী সভায় তিনি বিএনপির এমপি প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

আকতার হোসেন দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাড়ি বগারচর ইউনিয়নের মোরারপাড়া গ্রামে। বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত নবযোগদানকৃত আকতার হোসেনকে স্বাগত জানান।

নির্বাচনী সভায় বিএনপিতে যোগদান করা আকতার হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতি করেছি। আজ থেকে জিয়ার আদর্শ নিয়ে বিএনপির রাজনীতি শুরু করলাম। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান।

নির্বাচনী সভায় এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাতের বড় ছেলে সৌরভ জামান, ছোট ছেলে শাহাদাত বিন জামান শোভন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন জুয়েলসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ :

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বিএনপিতে যোগ দিলেন বকশীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক

আপডেট সময় ১০:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬