ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী বইমেলা সমাপ্ত

শেরপুর : বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল।ছবি : বাংলারচিঠিডটকম

দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে শেরপুর ডিসি উদ্যানে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সমাপনী দিনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা কার্যক্রমের ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল।

এতে অতিথি হিসাবে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবদুল আলীম তালুকদার, শেরপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ  সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, কবি রফিক মজিদ প্রমুখ।

শেরপুর : প্রধান অতিথি অধ্যাপক মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল ও অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের বই বিতরণ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধান অতিথি মুহাম্মদ মুতাসিম বিল্লাহ রুবেল বলেন, মননশীল বই পাঠ ও সুস্থ সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, যে শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি নির্ভরশীল হয়ে ওঠে তাদের চাইতে এরা মানে যারা বেশি বেশি বই পড়ে এবং সৃষ্টিশীল কাজের সাথে জড়িত থাকে তারা আলাদা প্রতিভার স্বাক্ষর রাখে এক সময়। তিনি এ ধরনের আয়োজন প্রতি বছর শেরপুরে আয়োজনের জন্য বিশ^ সাহিত্য কেন্দ্রের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

চার দিনব্যাপী এই বইমেলা ও শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান আয়োজক কমিটি।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী বইমেলা সমাপ্ত

আপডেট সময় ১০:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬