ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত সরিষাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত উদ্ধার হলো খাস জমি, বন্ধ রাস্তা খুলে দেওয়ায় স্বস্তি নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয়তা এবং লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক লাইব্রেরিতে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অভিনব এক অনুষ্ঠান। ‘বই পড়ার আনন্দে পিঠা উৎসবের রঙে’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর : উৎসবে অংশগ্রহণকারীদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

উৎসবের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি নতুন প্রজন্মের ছাত্র, ছাত্রীদের বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন. একটি বইয়ের একটি লাইন জীবন বদলে দিতে পারে। লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমাসে একবার হলেও অনুষ্ঠান করা হবে। তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখানে নানা সেমিনার, সভা করাসহ সংস্কৃতিসেবী ও পাঠকদের সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

জামালপুর : আলোচনা সভার চিত্র। ছবি : বাংলারচিঠিডটকম

এতে আলোচনায় অংশ নেন জামালপুর পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য কবি সাযযাদ আনসারী ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থীদের মাঝে ইন্দ্রনীল দে, জারিফ আরিয়ান, তামজিদ আক্তার, মুস্তাইন বিল্লাহ, হাসানুল ইসলাম, মোহাইমিন ইসলাম, আজমাইন জারিফ, মুন্তাসির আল মাহমুদ, সৈয়দা জুনায়না জান্নাত প্রমুখ অংশ নেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত বক্তব্যে জেলা প্রশাসকসহ উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বিস্ময় প্রকাশ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হরেকরকম পিঠা, পুলি, ঝালমুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক

আপডেট সময় ০৯:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬