ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বকশীগঞ্জ : ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকালে উপজেলার ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে মোট পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাসসহ থানা পুলিশ এ অভিযানে অংশ নেন। অভিযানে থ্রি স্টার ব্রিকস , রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস, উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট পাঁচ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা এ প্রতিবেদককে বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ছয়টি ইটভাটার মালিককে পাঁচ লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে

বকশীগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১০:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬