ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে জলিল সভাপতি, মুকুল সম্পাদক নির্বাচিত

জামালপুর : জামালপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম. এ জলিল সভাপতি ও দৈনিক দিনকালের জামালপুর প্রতিনিধি মুকুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, কালেরকন্ঠের আব্দুল লতিফ লায়ন, যুগ্মসাধারণ সম্পাদক পদে এখন টিভি ও যায়যায়দিনের জুয়েল রানা, বাংলাটিভির তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের মুত্তাছিম বিল্লাহ, দপ্তর সম্পাদক মাই টিভির শামীম আলম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক একুশে টিভির খন্দকার রাজু আহম্মেদ ফুয়াদ।

এছাড়াও  কার্যনির্বাহী সদস্য যথাক্রমে পল্লী বাংলার ইউসুফ আলী, এসএ টিভি ও বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, দৈনিক জনতার এসকে সোহেল এবং ভোরের কাগজের এসএম হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৭ সালের জন্য আগাম সভাপতি হিসাবে বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী এবং দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

জামালপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুকুল রানা এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলা প্রেসক্লাবের সকল সদস্য আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামালপুর জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাসহ সাংবাদিকতার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

জামালপুর জেলা প্রেসক্লাবের নির্বাচনে জলিল সভাপতি, মুকুল সম্পাদক নির্বাচিত

আপডেট সময় ১০:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬