ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মাদারগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষে ভোট প্রার্থনা

মাদারগঞ্জ : নেতা-কর্মীদের সাথে নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। ছবি : বাংলারচিঠিডটকম

‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে পৌঁছে দিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন উপজেলা ও পৌর বিএনপি নেতা-কর্মীরা

১৩ অক্টোবর, সোমবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছে, তা জনগণের মুক্তির দলিল। এ কর্মসূচির মাধ্যমে আমরা সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।

এ সময় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, জ্যেষ্ঠ সহ-সভাপতি মনজুরুল ইসলাম মনজু সরকার, পৌর বিএনপির সহসভাপতি মাজেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক হুমায়ুন কবির, মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ, ধানের শীষে ভোট প্রার্থনা

আপডেট সময় ০৯:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫