ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

র‌্যাবের অভিযানে শেরপুরের সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি রনজু মেলান্দহে গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার আসামি মো. রনজু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা সদরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামি মো. রনজু মিয়াকে গ্র্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সেনাসদস্য ওয়াসিম আকরাম (২৬) শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. হাছেন আলীর ছেলে। অপরদিকে হত্যা মামলাটির প্রধান আসামি গ্রেপ্তার রনজু মিয়া (৩৩) একই গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ২ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে জমি-জমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে শেরপুর জেলা সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র সেনা সদস্য ওয়াসিম আকরাম প্রতিপক্ষের হামলার শিকার হন। এ সময় তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাই-সহ তাদের সহযোগীরা ওয়াসিম আকরামের পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপায়। এতে তিনি রক্তাক্ত জখম-সহ গুরুতর আহত হন। তার পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় নিহত সেনাসদস্য ওয়াসিম আকরামের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে হামলাকারী রনজু মিয়াকে প্রধান আসামি করে ঘটনার পরদিন ৩ ডিসেম্বর মঙ্গলবার শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৬। সেনাসদস্য হত্যার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করেন।

এরই প্রেক্ষিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৩ ডিসেম্বর সকাল সোয়া ৭টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি মো. রনজু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে শেরপুর জেলা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

র‌্যাবের অভিযানে শেরপুরের সেনাসদস্য হত্যা মামলার প্রধান আসামি রনজু মেলান্দহে গ্রেপ্তার

আপডেট সময় ১০:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪