ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বাংলাটুডে২৪ ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

জামালপুর : পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বড় পর্দায় বাংলাটুডে২৪ ডটকম এর শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম 

‘আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে’ এই স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জামালপুরের নতুন অনলাইন নিউজ পোর্টাল বাংলাটুডে২৪ ডটকম। ২৮ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নিউজ পোর্টালটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাটুডে২৪ ডটকমের প্রকাশক মেহেদী মাহমুদ খান শুভ্র ও সম্পাদক মো. হাফিজুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক উৎপল কান্তিধর, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, হযরত শাহ্ জামাল (রহ.) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, ভাষা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশারাফুজ্জামান স্বাধীন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি অজয় কুমার পাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কো-অর্ডিনেটর আরিফ হোসেন, বাংলারচিঠিডটকমের নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, এস এ টিভি ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, নিউনেশনের সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ বলেন, সাংবাদিকেরা হচ্ছে সমাজ ও দেশের চোখ। আপনাদের চোখ দিয়ে দৃষ্টিভঙ্গি দিয়েই আমরা সমাজকে দেখি। দেশটাকে দেখি। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের মধ্যে জামালপুর জেলায় শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় দেখা যায় বেশিভাগ স্কুলেই শিক্ষার্থী নেই। অথচ শহর-গ্রামে কিন্ডার গার্টেনগুলোতে টাকা-পয়সা দিয়ে বাবা-মায়েরা ছেলে-মেয়েদের পাঠাচ্ছেন। অথচ সরকারি প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক উচ্চ শিক্ষিত শিক্ষক আছেন।  কিন্তু শিক্ষার্থী নেই। কারণ দেখভালের অভাবসহ বিভিন্ন কারণের প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষার্থী হচ্ছে না। আমি বিশ্বাস করি বাংলাটুডে২৪ ডটকম যে স্লোগান নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তারা সবসময় তাতে অটল থাকবে। শিক্ষাখাতের যে দুর্বলতাগুলো রয়েছে, সেটি এই প্লাটফর্মের মাধ্যমে উঠে আসবে।

জামালপুর : বাংলাটুডে২৪ ডটকম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সুধীজন ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, বাংলাটুডে২৪ ডটকম ‘আমরা নিরপেক্ষ নই, আমরা সত্যের পক্ষে’ এই যে স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে। এটি নিসন্দেহে একটি সাহসী উচ্চারণ। তারা কখনও এই জায়গা থেকে বিচ্যুত হবে না। একজন নাগরিক হিসাবে মনে করি সংবাদপত্র প্রস্ফুটিত হোক। কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন এই দেশটাকে এগিয়ে নিতে চান না। কিন্তু আমাদের দেশের সমস্যাগুলো বার বার প্রকাশ্যে আসুক। এটাই আমার চাওয়া। আর এই জায়গাটিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে সংবাদপত্র। আমরা বিশ্বাস করি বাংলাটুডে২৪ ডটকম দেশের সমস্যা, সম্ভাবনা, দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করবে।

এর আগে স্বাগত বক্তব্যে বাংলাটুডে২৪ ডটকমের প্রকাশক মেহেদী মাহমুদ খান শুভ্র বলেন, সত্য এবং মিথ্যা দুটি পক্ষ। সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা নিরপেক্ষ নই। আমরা সত্যের পক্ষে। আর এই প্রতিপাদ্য বিষয়টিকেই বাংলাটুডে২৪ ডটকমের মূল লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে  স্লোগান ঠিক করা হয়েছে। বাংলাটুডে২৪ ডটকম কোন রাজনৈতিক দল, ব্যক্তির পৃষ্ঠপোষকতা গ্রহণ বা পক্ষ নিয়ে কাজ করবে না।

তিনি আরও বলেন, বাংলাটুডে২৪ ডটকমের সাথে একদল সংবাদকর্মী সম্পৃক্ত হয়েছেন। বাংলাটুডে২৪ ডটকমের এক প্লাটফর্মেই পাঠক সংবাদপত্র এবং টেলিভিশন ভিন্ন দুটির স্বাদ নিতে পারবেন। এই নিউজ পোর্টালটির মুখ্য উদ্দেশ্যই হচ্ছে গতানুগতিক ধারার গণমাধ্যমকর্মীর পরিবর্তে নতুন। তবে অনুসন্ধানী এবং মুক্তচিন্তার গণমাধ্যমকর্মী তৈরা করা হবে।

বাংলাটুডে২৪ ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক তানভীর আহমেদ হীরা। পরে উপস্থিত অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাংলাটুডে২৪ ডটকমের শুভ উদ্বোধন করেন।

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বাংলাটুডে২৪ ডটকমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

আপডেট সময় ১১:১১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬