ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

প্রয়াত খালেদা জিয়া স্মরণে পাররামরামপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ : প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার আছর নামাজের পর পাররামরামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া বলারামের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।

পাররামরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শ্যামল চন্দ। বিএনপিনেতা শ্যামল চন্দ বলেন, এক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি সারাজীবন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য নিরলসভাবে লড়াই করেছেন। জুলুম-নির্যাতন, কারাবরণ কিংবা অসুস্থতা কোন কিছুই তাকে মাথানত করতে পারেনি। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি সব সময় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের অধিকার রক্ষায়। তিনি বিশ্বাস করতেন এ দেশের মানুষই শক্তি। তাই জীবনের প্রতিটি মুহূর্ত তিনি জনগণের কল্যাণে উৎসর্গ করেছেন। আজ আমরা গভীর বেদনা ও শ্রদ্ধার সঙ্গে সেই নেত্রীকে স্মরণ করছি।

পাররামরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মনজুরুল হকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সদাগর, সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা প্রমুখ।

এ সময় পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, জহুরুল হক, আবুতালেব, ইমদাদুল হক মিলন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মআহবায়ক মাজেদুল ইসলাম বাদল, ফিরোজ আহামেদ, আব্দুল আজিজ, মনিরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহীন মাহামুদ, ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সুস্থতা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বানিয়াপাড়া মডেল মসজিদের ইমাম হাফেজ মো. সাজু আহাম্মেদ। দোয়া ও মিলাদ মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল সহ সর্বস্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রয়াত খালেদা জিয়া স্মরণে পাররামরামপুর ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬