ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে দেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল

পুরান ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সুফি ফেস্টিভ্যাল। ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এই ফেস্ট অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে পুঁথি পাঠ, মুরশিদী, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি ইত্যাদি লোকসংগীত, পাশাপাশি মূল আকর্ষণে থাকবে নাফস ও কারার ব্যান্ডের কাওয়ালি পারফরম্যান্স, দ্যা সার্কেল ট্রুপ এর সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরাসহ আকর্ষণীয় বহু অনুসঙ্গ।

সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল জানিয়েছেন, শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সুফি ফেস্ট অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। এছাড়া বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানা ধরনের বাদ্যযন্ত্রসহ বিচিত্র ধরনের বিভিন্ন স্টল থাকবে অনুষ্ঠানে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশবিদেশের সুফি-মাশায়েখ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদগণ উপস্থিত থাকবেন বলেও জানান ফাহিম ফয়সাল।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে কোনো অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। এই ঐতিহাসিক স্থাপনাটি অনুষ্ঠানের গুরুত্ব ও মাহাত্ম্য বৃদ্ধি করবে।’ যারা সুফি ফেস্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।

সুফি ফেস্ট মূলত চিরায়ত বাংলার সুফি মেলা। তবে এই মেলার আধুনিকায়ন করে শহরের আবহে সাজানো হয়েছে বলে জানান এই আয়োজক।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক আহসান মঞ্জিলে হতে যাচ্ছে দেশের প্রথম সুফি ফেস্টিভ্যাল

আপডেট সময় ১০:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫