ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : দলীয় এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন এমপি প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থীর পক্ষের পোলিং এজেন্টদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি, মঙ্গলবার স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম মিলনায়তনে জামালপুর সদর উপজেলা বিএনপি এ আয়োজন করে।

জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি সফিউর রহমান সফি’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, যত কষ্টই হোক না কেন ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এজেন্টদের কোন অবস্থাতেই এক মুহূর্তের জন্যও কেন্দ্রের বাইরে যাওয়া যাবে না। ভোটের দিন এজেন্টদের সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি’র জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ কর্মশালায় জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১২৭টি ভোট কেন্দ্রের পোলিং এজেন্টদের জন্য বিএনপি মনোনীত এক হাজার ৫৭০ জন নারী-পুরুষ অংশ নেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬