ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরের নবনিযুক্ত জেলা কালচারাল অফিসার তমাল বোস

জামালপুর : নবনিযুক্ত জামালপর জেলা কালচারাল অফিসার তমাল বোস। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে যোগদান করেছেন তমাল বোস।  ২১ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অফিস আদেশে তিনি জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে যোগদান করেন।

জামালপুর শহরে জন্ম নেয়া তমাল বোস শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সাথে জড়িত। তিনি একজন সুপরিচিত তবলাবাদক এবং সংগঠক। তিনি জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

চাকরি জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা পর্যায়ে শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সর্বশেষ কুড়িগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক এবং তার স্ত্রী স্বনামধন্য কণ্ঠশিল্পী অজন্তা সাহা।

তিনি জামালপুর জেলায় যোগদান করায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীবৃন্দ তাকে অভিনন্দন জানান এবং জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা কালচারাল অফিসার তমাল বোস এ প্রতিবেদককে বলেন, আমি জামালপুরের সন্তান। এই শিল্পকলা একাডেমি জেলার সাংস্কৃতিক কর্মীদের। সাংস্কৃতিক কর্মীরাই জামালপুর জেলা শিল্পকলার প্রাণ। শিল্পকলা একাডেমির প্রতিটি কর্মসূচিতে সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর হবে প্রতিটি কর্মসূচি। সেই সাথে তিনি জেলার সকল সাংস্কৃতিক কর্মীসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরের নবনিযুক্ত জেলা কালচারাল অফিসার তমাল বোস

আপডেট সময় ১১:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫