ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জামালপুর : সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমী আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরে পালিত হয়েছে  জাতীয় সমাজসেবা দিবস। ৩ জানুয়ারি, শনিবার সুইড ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোবাশ্বেরা হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সূর্য তরুণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ। সভা সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

জামালপুর : আলোচনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সভার শুরুতেই সমাজসেবা অধিদপ্তরের ৫৪টি কার্যক্রম বর্ণনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সুমী আক্তার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় জামালপুরে দুই লক্ষাধিক মানুষ উপকার পেয়ে আসছে। দোলনা থেকে কবর পর্যন্ত সমাজসেবার কাজ বিস্তৃত। বিভিন্ন ভাতার পাশাপাশি সুরক্ষা কার্যক্রমে সমাজসেবা সবসময় সচেতনতার সাথে কার্যক্রম পরিচালনা করে থাকে।

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় ১০:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬