ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক দিলেন সিভিল সার্জন

জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তাদের হাতে মাস্ক হস্থান্তর করেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: চলমান করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য জামালপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে মাস্ক হস্থান্তর করা হয়েছে। ২৩ জানুয়ারি দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের কর্মকর্তাদের হাতে এ মাস্ক হস্থান্তর করেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

করোনাভাইরাস মোকাবেলায় সাংবাদিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেন, বাংলাদেশে বর্তমান করোনার প্রাদুর্ভাব উর্ধ্বমূখী হওয়ায় সবাইকে আরও সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে। তিনি করোনাভাইরাস মোকাবেলায় সাংবাদিকদের ভূমিকারও প্রশংসা করেন।

মাস্ক হস্থান্তর অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, জাহিদ হাবিব, বজলুর রহমান, মাহফুজুর রহমান ও হালিম দুলালসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও জামালপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক দিলেন সিভিল সার্জন

আপডেট সময় ০৯:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২