মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষে জামালপুর জেলা, শহর ও সদর উপজেলা শ্রমিকদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল, শুক্রবার রাতে জামালপুর শহরের সরদারপাড়া এলাকায় বিএনপি অফিসে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা শ্রমিকদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আসছে মহান মে দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও বড় পরিসরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে। শোভাযাত্রা সফল করতে শ্রমিকদলসহ এর অধীনস্থ সকল পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে।
প্রস্তুতি সভায় জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আুবল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা, সহ-সাধারণ সহসাধারণ সম্পাদক হারুন অর রশিদ রতন, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, সহ-কোষাধ্যক্ষ মোসাব্বির আহমেদ জুয়েল, সহ-প্রচার সম্পাদক সুজন শেখ, সদর থানা দক্ষিণ শাখার সভাপতি হারুন অর রশিদ হারুন ও সদস্য সচিব আব্দুল মোতালেব, পূর্ব শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব রকিবুল ইসলাম রকি প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন জামালপুর শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 


















