ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ পলিথিন জব্ধ, অর্থদন্ড

জামালপুর : সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হাসিবুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহার, বিক্রি, সংরক্ষণে নিরুৎসাহিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

২৩ এপ্রিল, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে  জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সদর উপজেলার ৫ নম্বর ওর্য়াডের বোসপাড়ায়  অবৈধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম হাসিবুর রহমান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। ভ্রাম্যমাণ আদালতে জামালপুর সদরের সকাল বাজারের তানভীর এন্টারপ্রাইজ নামের দোকানের গোডাউন থেকে এক হাজার ৩২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ জব্দ করা হয়। প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস বলেন, অবৈধ পলিথিনের বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে। তিনি নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির তথ্য সরবরাহ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ পলিথিন জব্ধ, অর্থদন্ড

আপডেট সময় ১০:৫৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬