ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে মাদক প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর : মাদক প্রতিরোধ বিষয়ক সেমিনারে বক্তব্য রাখেন ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে “মাদক প্রতিরোধ ও যুবদের সম্পৃক্ততকরণ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলা হলরুমে এডিএবি এ সেমিনারের আয়োজন করে।

জামালপুর এডিএবির চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

ইউএনও নাজনীন আকখতার বলেন, আজকের এই সেমিনারটা বাস্তবসম্মত ও যুগোপযোগী এই সময়ের একটা চাহিদা ছিল এই ধরনের সেমিনারের। বর্তমান সরকারের অন্যতম একটা বিষয় হচ্ছে মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ। আমাদের সদরের সংসদ সদস্যও এই কথা বলেছেন। আমরা সদর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চেষ্টা করছি। কিন্তু বাস্তবতা হল এখানে মাদক পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, আসলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সেই প্রেক্ষিতে মাদকের যে বিষয়টি আইনগত অনেক বিষয় আছে। আবার কিছু বিষয় আছে সামাজিক। সামাজিক অংশের সচেতনতার কাজ সেমিনার বা একটা দল গঠন বলা চলে। সবাই একত্রে কাজ করে। আমি মনে করি একটা দল গঠন হয়েছে। আমাদের এইখানে কাজ করে বিভিন্ন এজেন্সি। যারা একেবারে সমাজের রোড লেভেলে রয়েছে। আমাদের যে যুবসমাজ রয়েছে গ্রামে-গঞ্জে বা এলাকায়। যেখানে মাদকের ভয়ালথাবা হয়তো প্রবেশ করেছে সেখানে যাতে প্রবেশ না করতে পারে সেই প্রেক্ষিতে তারা কাজ করবে সেটা প্রত্যাশা করি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই সেমিনারে অনেক শিক্ষার্থীরা রয়েছে। যারা যুবসমাজের অন্যতম প্রতিনিধি বা আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং তাদের মধ্যে যদি আমরা সচেতনতা ভালোমত ছড়িয়ে দিতে পারি, তাহলে মনে হয় যে মাদকের ভয়াবহতা যে নির্মূল করতে চাই, সেই নির্মূলে এবারে ভাল একটা পদক্ষেপ হবে।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (নাসিব) সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা, সাংবাদিক শাহ্ আলী বাচ্চু, আনিছুর রহমান, প্রশিপ্স জামালপুরের পরিচালক মো. রফিকুল ইসলাম, মুক্তজীবন সংস্থার নির্বাহী পরিচালক মো. সামিউল ইসলাম, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম প্রমুখ।

সেমিনারে শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে মাদক প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ০২:০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬