ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জামালপুর : প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

“লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মূলক, লা শারিকা লাক্” এ ধ্বনিতে হাজি ফাউন্ডেশনের উদ্যােগে হজে গমনেচ্ছুক ব্যক্তিদের নিয়ে জামালপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল, শনিবার সকালে জামালপুর শহরের মডেল মসজিদে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জামালপুর হাজি ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি। জামালপুর সদর আসনে এমপি নির্বাচিত হয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। নিশ্চয়ই আপনাদের দোয়ায় আমার এই সফলতা অর্জন হয়েছে।

তিনি আরও বলেন, জামালপুরের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি যেন তাদের আশা পূরণ করতে পারি। সেই দোয়া চাই আপনাদের কাছে। আপনারা ভালভাবে হজ পালন করে যাতে আসতে পারেন সেই দোয়া করি। এমন একটা আয়োজন করার জন্য হাজি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, হাজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম জুলহাস প্রমুখ। সঞ্চালনায় ছিলেন হাজি ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান বিপুল ও যুগ্ম-হজ বিষয়ক সম্পাদক মুফতি মো. ফরিদ উদ্দিন।

এ বছর জামালপুর জেলা থেকে সরকারি ও বেসরকারি ভাবে ৮০০ জন হাজি হজ পালনে মক্কা ও মদিনায় গমন করবেন বলে জানান হাজি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

প্রশিক্ষণ কর্মশালায় ২০০ জন হাজি অংশ নেন। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী ও সকাল বাজার বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ প্রমুখ।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাসউদ হোসাইন।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

জামালপুরে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬