ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মাদারগঞ্জে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

মাদারগঞ্জ : শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগনেতা মাসুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১২ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।

১ এপ্রিল, বুধবার বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, ২৮ মার্চ, শনিবার বিকালে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। এই সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন। এই কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেন শিশুটিকে। পরে শিশুটি কান্না করে তার মাকে সব খুলে বলে।

এ ঘটনায় ২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। ১ এপ্রিল বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় তার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, শিশু ধর্ষণের অভিযোগে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার তাকে জামালপুর আদালতে হাজির করা হবে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬