ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুর : বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ এপ্রিল, মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ভাল করবে। ইতিমধ্যে তারা তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। শুধু বাংলাদেশে নয়। তারা সাউথ এশিয়া, এশিয়া এবং বৈচিত্রের জগতে মানব সভ্যতার উন্নয়নে তারা ভাল করবে। বাংলাদেশের বিজ্ঞানীদের, বাংলাদেশের অর্থনীতিবিদদের, বাংলাদেশের যুক্তিবিদদের ভূমিকায় থাকবে। সেটির অংশীদার যেন হয় এই বিদ্যালয়টি।

জামালপুর : অনুষ্ঠান মঞ্চে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আমিমুল আহসান নয়ন ও হিশাম আল মহান্নাভ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নাঈম, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার সোম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন বিষয়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় ১০:৩২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬