ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার

সরিষাবাড়ী : মাদকবিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, দেশ থেকে মাদক নির্মূল করতে হলে সবার আগে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইন প্রয়োগ করে এই মাদক নির্মূল করা সম্ভব হবে না।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৫ এপ্রিল, শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী প্রচারণা ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাদকের ছড়াছড়ি যেমন বেড়েছে। দিন দিন তেমনি মাদকের উপর তরুণ সমাজের আসক্তিও বাড়ছে। পরিবারের উপর চাপ বাড়ছে। তাই তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।

এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার

আপডেট সময় ১০:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬