ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু

জামালপুর : স্মারক বেলুন উদিয়ে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) জামালপুরের উদ্যোগে ও জামালপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিসিক প্রাঙ্গণে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু হয়েছে। ১ এপ্রিল বিকালে এ মেলার উদ্বোধন করা হয়।

বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জেলা যুবদলের সদস্য মো. সফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাকিম, জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (নাসিব) এর সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল প্রমুখ।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, জামালপুরে বিসিকের উদ্যোগে এই প্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য উপস্থাপন করবেন। এ মেলায় থাকছে জামালপুরের জিআই পণ্য নকশিকাঁথাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর সমাহার। জামালপুরের তরুণযুবকদের বেকারত্ব দূরীকরণ ও নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন।

মেলায় হরেকরকম পণ্যের মোট ৮০টি স্টল স্থান পেয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু

আপডেট সময় ১০:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬