ঢাকা ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

 দেওয়ানগঞ্জ : সরকারি রাস্তা ভাঙার প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এলজিডির সড়ক ভাঙার প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ, মঙ্গলবার সকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাপমারি গ্রামে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনগণ এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে ইউপি সদস্য আমরুল ইসলাম বলেন, ৩০ মার্চ, সোমবার সকালে হাতীভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারি গ্রামের মৃত খোকা কবিরাজের ছেলে হেলাল মিয়া কাঠারবিল বাশঁতুলি বাজার তার বাড়ীর পাশে এলজিডি সড়ক ভেঙে নালা তৈরি করছিলেন। এ সময় স্থানীয় এলাকাবাসী ও কিরশাভ্যানচালক বাধা দেওয়ায় হেলালের সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় হেলাল মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় ইউপি সদস্য আমরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

সাপমারী গ্রামের সাজিদুল ইসলাম বলেন, কাঠারবিল বাঁশতলী সড়কটি খুব গুরুত্বপূর্ণ।এই সড়কে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার লোকজন চলাচল করেন। সড়কটি ভাঙার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে আসছে।

অভিযোগ প্রত্যারের দাবিতে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, রিকশাভ্যানচালক মোশারফ হোসেন, শিমুল হোসেন, হাসেম মিয়া, মামুন মিয়া ও আব্দুস সামাদ প্রমুখ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মেদ এ প্রতিবেদককে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ১০:২৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬