ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ট্রাম্পের ছায়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী স্টিভ হিলটন মক্কা ও জেদ্দায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি সৌদি আরবের এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি আগের সময়সূচিতে ফিরল মার্কেট-শপিংমল, বন্ধ রাত ৮টায় দেশজুড়ে ফরেনসিক বিশেষজ্ঞের সংকটের মধ্যেও জামালপুরে একাই দায়িত্ব সামলাচ্ছেন ডাক্তার হারুন কুয়াকাটার পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে পরিকল্পিত উন্নয়নের তাগিদ পর্যটনমন্ত্রীর গোয়ালের চর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আমেরিকাস্থ জামালপুর সমিতির টাকা পেলেন বকশীগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

যুক্তরাষ্ট্র প্রবাসীদের গড়া জামালপুর সমিতি অব নর্থ আমেরিকা মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গত বন্যা ও কোভিড-১৯ এ বকশীগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে। ৭ সেপ্টেম্বর উন্নয়ন সংঘের সহায়তায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারে টাকা বিতরণ করা হয়।

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বগারচর ইউনিয়নের নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভবনে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস। সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিমের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম ওমর আল ফারুক, উন্নয়ন সংঘের মিজানুর রহমান, নাসরিন আক্তার, জিয়াউর রহমান, আরিফ হোসেন, সাংবাদিক ফাতিউল হাফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিটি পরিবারে নগদ ১ হাজার টাকা বিতরণের পূর্বে জামালপুর সমিতি অব নর্থ আমেরিকা ইন্ক এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সকল সদস্যসহ প্রবাসীদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। পরে যুক্তরাষ্ট্রে জামালপুর সমিতির লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন কল্যাণমুখী কার্যক্রম বর্ণনা ও করোনাভাইরাস বিস্তাররোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সরকারের অনুমোদিত জামালপুর সমিতি অব নর্থ আমেরিকার সদস্যদের চাঁদায় বিভিন্ন কার্যক্রম প্রবাসীদের কল্যাণ এবং জামালপুরের উন্নয়ন ও বিভিন্ন দুর্যোগে বিপদাপন্ন মানুষের উপকারে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমেরিকাস্থ জামালপুর সমিতির টাকা পেলেন বকশীগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্তরা

আপডেট সময় ০৮:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০