ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে শোক দিবসের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস ও বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ২৯ আগস্ট দুপুরে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

উপজেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সহকারী গ্রন্থাগারিক মাহমুদা আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী মোট ৫৪ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ সময় পাঠকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

পাঠকদের জন্য এই গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, জবস কর্নার, স্ন্যাকস কর্নারসহ বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে শোক দিবসের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৫:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০