ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নকলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ৩ জনের কারাদণ্ড

নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত তিন ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়, মজুদ, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও সরবরাহের অপরাধে তিন ব্যবসায়ীকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বানেশ্বরদী ইউনিয়নের দক্ষিণ বানেশ্বরদী এলাকার মৃত আকাব্বর আলীর ছেলে মো. খোকন মিয়া (৩৫), একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০) ও নকলা পৌরসভাধীন কায়দা এলাকার দারোগ আলীর ছেলে মো. ফারুক মিয়া (৪০)।

২৩ ডিসেম্বর রাতে নকলার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় নির্বাহী হাকিম জাহিদুর রহমান এ দণ্ডাদেশ দেন। এ সময় পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, জনজীবন ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি এমন নিষিদ্ধ ও ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে এবং ক্রেতাসহ সর্বসাধারণকে আরও সচেতন হতে হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রাণহানিকর বা প্রাণের হুমকি এমন কোনো নিষিদ্ধ পণ্য বাজারে ক্রয়-বিক্রয় হতে দেখলে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর বা পুলিশ বিভাগের অবহিত করতে সকলকে পরামর্শ দেওয়া হয়। কোথাও কোনো প্রকার ভেজাল ও নিষিদ্ধ পণ্য ক্রয়-বিক্রয় বা সংরক্ষণ করতে দেখা গেলে বা প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে এমন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নকলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির অপরাধে ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় ০২:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯