ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

বকুলতলায় দোকানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের বকুলতলায় ১১ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করায় তাকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ১১ সেপ্টেম্বর শহরের বকুলতলায় অভিযান পরিচালনা করে দোকানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করায় ব্যবসায়ী ছানোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় অপরাধের জন্য তাকে এ জরিমানা করা হয়। তিনি জামালপুর পৌরসভার ইকবালপুর এলাকার মৃত আব্দুল নূরের ছেলে।

অভিযানে জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনসহ একদল পুলিশ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

বকুলতলায় দোকানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৮:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯