ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ শুরু

বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চলতি মওসুমে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২১ এর উদ্বোধন করা হয়েছে।

৯ মে দুপুর ১২টায় উপজেলা খাদ্য গুদামে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শহিদুল্লাহ মিয়া, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) শামীমা নাসরিন, মিল মালিক আবুল কালাম উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মওসুমে ২৭ টাকা কেজি দরে অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকের কাছ থেকে দুই হাজার ৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়াও তালিকাভুক্ত ২৬ টি মিল মালিকের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ শুরু

আপডেট সময় ০৫:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১