ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন বিনামূল্যে আমন চারা

কৃষকদের আমন চারা বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় স্থাপিত রোপা আমন ধানের কমিউনিটি বীজতলা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১ সেপ্টেম্বর দুপুরে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী বাজার এলাকায় চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

চারা বিতরণ অনুষ্ঠানে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে উপস্থিত ও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, ছাদেকুল ইসলাম, সাবেক শিক্ষক মফিজল ইসলাম।

জানা গেছে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নে ৫ একর জমিতে কমিউনিটি বীজতলা স্থাপন করা হয়।

এই বীজতল থেকে বকশীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৩৩৩ জন কৃষককে বিনামূল্যে রোপা আমন ধানের চারা প্রদান করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন বিনামূল্যে আমন চারা

আপডেট সময় ০৪:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০