ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

বাংলারচিঠি ডটকম ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। ১৪ ফেব্রুয়ারি সংসদে সরকারি দলের সদস্য আতিউর রহমান আতিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে ডাক্তার সংকট কাটানোর জন্য ১০ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে হাসপাতালগুলোতে কোন ডাক্তার সংকট থাকবে না।’

বিরোধী দলের সদস্য ফখরুল ইমামের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের একটি বিশাল মন্ত্রণালয়। সরকার দেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এই মন্ত্রণালয়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মন্ত্রণালয়ের কাজের মাধ্যমে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। মানুষের গড় আয়ু ৭২ বছর হয়েছে। শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে। বিশাল কর্মযজ্ঞে কিছু ভুলত্রুটি থাকতেই পারে।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি টিম কয়েকটি হাসপাতালে গিয়েছিল ডাক্তারদের উপস্থিতি দেখার জন্য। যদি কেউ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন, এটাও এক ধরনের দুর্নীতি। তারা কিছু পরামর্শ দিয়েছেন। আমরা এগুলো দেখছি, নিজস্ব নীতিমালার মধ্যে থেকে কোনগুলো গ্রহণ করবো এটা আমরা দেখবো। তবে মন্ত্রণালয়ে যাতে দুর্নীতি না হয়, সেব্যাপারে অবশ্যই চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, উপজেলা হাসপাতালে ডাক্তার না থাকার বিষয়ে যে অভিযোগ রয়েছে তা কাটিয়ে উঠে সার্বক্ষনিক যাতে ডাক্তার থাকে এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিটি উপজেলায় ৬ জন করে ডাক্তার দেয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় অফিসগুলোতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই মনিটরিং সেল কাজ শুরু করেছে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দুই মাসের মধ্যে ৫ হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯