ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ : সংবাদ সম্মেলনে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগীরা। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা বসতভিটা জোরপূর্বক বেদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট, বুধবার সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া।

সংবাদ সম্মেলনে জমি দখল চেষ্টাকারী তসলিম উদ্দিন, মুসলিম, আইকুল ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়ার পরিবার।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া বলেন, আমাদের প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগম গংয়ের সাথে আমার বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এই বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তসলমি, মুসলিম, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগম ও তাদের লেকজন ৬ আগস্ট, বৃহস্পতিবার সকালে আমাদের বসতভিটা, জমি জোরপূর্বক বেদখলের চেষ্টা করে। তারা আমাদের টিউবওয়েল, ল্যাট্রিন ভাঙচুর করে। বাঁশের চেগার দিয়ে বেড়া দেয়। যাতে করে আমরা টিউবওয়েল ব্যবহার করতে না পারি।

এ ঘটনায় আমি আদালতে এজাহার দায়ের করলে তারা আরও ক্ষিপ্ত হন এবং আমার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর হুমকি প্রদান করেন। বর্তমানে আমার ও আমার চাচার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা টিউবওয়েল ব্যবহার করতে না পারায় পানি সংকটে ও পয়:নিষ্কাশন নিয়ে অনেক বিপাকে রয়েছি।

জমি ও বসতভিটা দখলের চেষ্টার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ন্যায়বিচার প্রার্থনা করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৮:১৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬