ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত

বকশীগঞ্জ : উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই। যাতে করে কোন শিশু অবহেলার শিকার না হয়। অসহায় পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনায় যাতে ব্যাঘাত সৃষ্টি না হয়।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ৭ আগস্ট, শুক্রবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম, রশিদুজ্জামান মিল্লাত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম ভবন উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কার্যক্রম শুরু করেছি, ইমাম ও খাদেমদের সম্মানি ভাতা প্রদান শুরু করেছি। পর্যায়ক্রমে সকল মসজিদের ইমাম- খতিবদের ভাতা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী মিল্লাত বলেন, শিক্ষিত বেকারদের তালিকা করতে বলেছি। তাদের পর্যায়ক্রমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এছাড়াও তিনি, বকশীগঞ্জের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়নের মহাপরিকল্পনার কথা তুলে ধরেন। আগামী ২ মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের রাস্তাগুলোয় উন্নয়ন কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক, এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা ও সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫৮ জন অসহায় পরিবারকে ঢেউটিন ও নগদ টাকার চেক এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত

আপডেট সময় ০৮:৪৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬