ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

জামালপুর : জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে জামালপুরে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী শহর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

১ আগস্ট, শনিবার বিকালে জামালপুর শহরের পুরাতন পৌরসভা গেইট থেকে এক গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

জামায়াতে ইসলামী শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল।

আব্দুল আওয়াল বলেন, ২০২৪ সালের ১ আগস্ট সরকার আমাদের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ছিল কিন্তু পাঁচদিনের মধ্যে তারাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রকারীরা এই দুই বছরের মধ্যেও বাংলাদেশের সীমানার মধ্যে প্রবেশ করতে পারে নাই। বর্তমান সরকারকে সতর্ক এবং হুঁশিয়ার করে বলতে চাই গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য হয়নি। ৭০ শতাংশ মানুষ গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। জুলাই সৈনিকদের উপর আঘাত আসলে এদেশের জনগণ মেনে নেবে না। আগামী দিনের লড়াই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।

জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম রোমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, ইসলামি ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি আইনজীবী মজিবুর রহমান, জামায়াতে ইসলামী শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান ওমর, সদর উপজেলা শাখার আমীর মাওলানা মুনজুরুল ইসলাম, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা আজহারুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, ইসলামী ছাত্রশিবির শহর শাখার সভাপতি আবু রায়হান প্রমুখ।

গণমিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা, শহর ও সদর উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল

আপডেট সময় ১১:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬