ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

মাদারগঞ্জ : আগুনে পুড়ে ধ্বংস করা হয় ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৫ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারের থানার মোড় মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে পেট্রোল দিয়ে পুড়িয়ে ও মাটিতে পুঁতে মাছগুলো ধ্বংস করা হয়। অভিযানের সময় মাছ বিক্রেতাকে পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী শেখ আল আমিন, গণমাধ্যমকর্মী, পুলিশ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, পিরানহা মাছের চাষ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে অনেকটা রূপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করে বিক্রি করছেন। বালিজুড়ী বাজারের থানার মোড় মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ৮০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

আপডেট সময় ১০:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬