‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ৬ জুলাই, বৃহস্পতিবার জামাপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে মা সমাবেশের আয়োজন করা হয়।
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরেরর সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।
উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এপির সপ্তাহব্যপী মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী দিনে শতাধিক দুগ্ধদানকারী মায়েদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ম্যানেজার মিনারা পারভীন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ইফতেখার উদ্দিন আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, সন্তানের প্রসবের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো উচিৎ। এতে শিশুর রোগ প্রতিরোধের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ পান করাতে হয়। ছয় মাস পর বুকের দুধের পাশাপাশি নরম খাবার খাওয়াতে হবে। শিশুর সুস্বাস্থ্য, সুষম পুষ্টি ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবারেরে দায়িত্বশীল আচরণ এবং গুড়োদুধ অন্যান্য বাজারের খাবার বর্জন করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ডভিশনের এপি এবং জেসমিন প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে মাতৃদুগ্ধ সপ্তাহ জুড়ে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উভয় প্রকল্পই পুষ্টি ও শিশু সুরক্ষায় নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 















