ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা

মাদারগঞ্জ :৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং তিন দোকানিকে জরিমানা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে তিন দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৫ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা নিষিদ্ধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিকালে বালিজুড়ী বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৮০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় মোরাদ স্টোর, সুমন স্টোরসহ তিনটি দোকানের মালিককে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে এক হাজার করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও এই প্রতিবেদককে বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুত বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা

আপডেট সময় ১০:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬