ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু 

সরিষাবাড়ী : মৃত শিশু রাফির স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিটিকম 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফি (৬) নামের এক শিশু মারা গেছে। ২৫ আগস্ট, মঙ্গলবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজপাড় এলাকার গাছবয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু রাফি ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের নান্নু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী।

নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, ২৫ আগস্ট বিকালে কয়েকজন শিশু একত্রে বাড়ীর পাশে যমুনার শাখা পেরুয়া নদীতে গোসল করতে যায়। এ সময় সবার অগোচরে রাফি নদীর পানিতে ডুবে যায়। সাথে থাকা অন্য শিশুরা পরিবারে খবর দেয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক আলী জানান, জন্মের পর থেকেই শিশুটি নানার বাড়িতে থাকতো। বন্ধুদের সাথে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু 

আপডেট সময় ১০:৩৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬