ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর : স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট, বুধবার বিকালে স্টেশন বাজার এলাকায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন।

জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান বলেন, প্রিয় বন্ধুরা বিগত ১৭ টি বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা জামালপুরে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বিশ্বাস করি, আগামীতে দেশ গঠনে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার ও সদস্য সচিব মনজুরুল করিম সুমনের নেতৃত্বে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের উন্নয়নের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সর্বক্ষণিক কাজে নিয়োজিত ছিল এবং থাকবে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার বলেন, গৌরব ঐতিহ্য সাফল্য ও সংগ্রামের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে স্বেচ্ছাসেবক দল আজকে ৪৬ বছরে পদার্পণ করেছে। এই ৪৬ বছরে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে বর্তমানে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদলের সমান একটি সংগঠনে পরিণত হয়েছে। কাজেই বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যে তিনটি সংগঠননির্ভর, তার মধ্যে স্বেচ্ছাসেবক দল অন্যতম। দেশ ও দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা শেষে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬