ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : জুলাই শহিদদের স্মরণে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহিদদের স্মরণে বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া। ৫ আগস্ট, বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল গেইট ঔষধ মার্কেটে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া।

ফিরোজ মিয়া বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছে এবং দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, খুনের শিকার হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ জানি ৩৬ জুলাই শেখ হাসিনার পতনের দিন। ছাত্র-জনতার উপর স্টিমরুলার চালিয়েছে। তিনি বিএনপি নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছেন। খুন, গুম করে আয়না ঘরে নিয়ে রেখেছেন। হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা ১৪শ’র উপরে হত্যা করে এই দেশে টিকে থাকতে পারে নাই। এই দিনে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে, এই দেশ থেকে ভারতে পলায়ন করেছে।

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা যখন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দিতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না। মরতে যদি হয় এই দেশেই মরবো, আর বাঁচতে হলেও আমি এই দেশেতেই বাঁচবো। তার দোয়া আল্লাহ কবুল করেছিলেন এবং তিনি এই দেশেই মারা গিয়েছেন।

ফিরোজ মিয়া বলেন, জনগণ বুঝিয়ে দিয়েছে ক্ষমতার সকল উৎস হচ্ছে জনগণ। জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। জনগণ যাকে রাখবে সে ক্ষমতায় থাকতে পারবে। অন্যথায় কেউ ক্ষমতায় থাকতে পারবে না।

শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সবুজ, আরিফ হোসেন, ফরিদুজ্জামান ফরিদ, গোলাম মোস্তফা, আব্দুল জব্বার, মো. ফিরোজ প্রমুখ।

পরে জুলাই শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। আলোচনা সভায় জেলা বিএনপি, জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদলসহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬