ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

নকলায় প্রাথমিক শিক্ষা শাখার ৯ বিষয়ে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত

শফিউল আলম লাভলু, নকলা ॥
শেরপুরের নকলা উপজেলায় প্রাথমিক শিক্ষা শাখার নয়টি বিষয়ে ২০১৮ সালের উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত ঘোষণা করা হয়ছে। ১৩ সেপ্টেম্বর উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কার্যালয় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমানের কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিরা হলেন, উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুনজুরুল হক জুয়েল, পিছলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এসএমসি) সভাপতি রেজাউল হক হীরা, বিদ্যালয়ের মধ্যে চন্দ্রকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়, শ্রেষ্ঠ কাব শিশু (ছাত্রী) ও কাব শিশু (ছাত্র) নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুপ্রভা সাহা এবং এস এ সাফাত দিহান; শ্রেষ্ঠ কাব শিক্ষক গনপদ্দী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহজাদী আক্তার, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা বেগম ও মাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ডেপুটেশনে বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়) মুহাম্মদ লোকমানুর রহমান উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, তাছাড়া বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র বিদ্যোৎসাহী সদস্য মোছা. খোরশেদা বেগমকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হিসেবে নির্বাচিত করেন নির্বাচক মন্ডলী।

উল্লেখ, পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ওই নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। ১২ সেপ্টেম্বর নির্বাচক মন্ডলী যাচাই বাছাই শেষে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচিত করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নকলায় প্রাথমিক শিক্ষা শাখার ৯ বিষয়ে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত

আপডেট সময় ০৮:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮