ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে

ইসলামপুর : মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ও বিএনপি নেতাকর্মীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় শহিদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপির যৌথ আয়োজনে ৩০ মে, শনিবার ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, শহিদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহিদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি, মিজানুর রহমান খান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সহ-সভাপতি মাহমুদ হাসান কবির মঞ্জিল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পদক নাসিদা শাফিজ বিন্তি প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আজমদৌল্লাহ পাহলোয়ান।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে

আপডেট সময় ০৯:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬